লাইভস্টক‘গোমূত্র গবেষণার জন্য’ পদ্মশ্রী পাচ্ছেন আইআইটি মাদ্রাজের পরিচালক!
আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকোটি পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ভারতে। কংগ্রেসের কেরালা শাখার কটাক্ষের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন প্রযুক্তি সংস্থা জোহো করপোরেশনের প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু।




