মৎস্যলোয়ার পদ্মায় ইলিশ আহরণ চার বছরে ৪৬ শতাংশ কম, নদী ছাড়ছেন মানিকগঞ্জের জেলেরা
মৎস্য অধিদপ্তরের পরিসংখ্যানে লোয়ার পদ্মায় ইলিশ আহরণ ২০২০-২১ অর্থবছরের ১,১৫৯ টন থেকে ২০২৪-২৫-এ ৬২২ টনে নেমেছে; দৌলতপুর, শিবালয় ও হরিরামপুরের জেলেরা কৃষিকাজ বা রিকশায় ঝুঁকছেন।
