পরিবেশতিন বছরেও চালু হয়নি পশু-প্রাণী কোয়ারেন্টাইন স্টেশন
সীমান্ত এলাকা থেকে আগত গবাদি পশু ও প্রাণীদের পরীক্ষা-নিরীক্ষার লক্ষ্যে গত তিন বছর আগে বিটুলি প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন নামে একটি স্টেশন গড়ে তোলা হয়। জনবল না থাকায় এখনো চালু করা হয়নি এ স্টেশনটি। ফলে জনগণ এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন এবং বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।
