পরিবেশবিলুপ্ত হয়ে যাচ্ছে প্রকৃতির অলংকার
প্রকৃতির অপরূপ লীলা নিকেতন বাংলাদেশ। প্রকৃতি তার অকৃপণ হাতে নানা উপাচারে সাজিয়ে রেখেছে বঙ্গজননীকে। কোথাও পাহাড়ের নৈসর্গিক মনোরম দৃশ্য। কোথাও সবুজ বনানী ঘেরা বনরাজি, কোথাও আবার দিগন্ত জোড়া ফসলের মাঠ। আবার কোথাও রয়েছে হাওর-বাঁওড়ের বিস্তীর্ণ জলরাশি।












