সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

নোয়াখালীতে পুকুরে দেখা প্রাণীটি কুমির নয় গুইসাপ

নোয়াখালীর হাতিয়ার একটি পুকুরে কুমিরের মতো প্রাণী দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। তবে দুদিন অনুসন্ধানের পর বনবিভাগের দাবি এটি কুমির নয় বড় আকারের গুইসাপ।

মৎস্য

নোয়াখালীর হাতিয়ার একটি পুকুরে কুমিরের মতো প্রাণী দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। তবে দুদিন অনুসন্ধানের পর বনবিভাগের দাবি এটি কুমির নয় বড় আকারের গুইসাপ।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে জেলা উপকূলীয় বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল ঘটনাস্থল থেকে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, 'বুধবার কুমির দেখার বিষয়টি স্থানীয় রেঞ্জ অফিসে জানলে তারা পরিদর্শন করেন। পরে বিষয়টি অধিকতর তদন্তের জন্য আজ (বৃহস্পতিবার) সকালে আমি এবং জেলা সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফ-উজ-জামান ঘটনাস্থলে যাই। ১০ জন জেলে দিয়ে তিন ঘণ্টা জাল ফেলেও কুমিরের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।'

মো. ইব্রাহীম খলিল আরও বলেন, 'যে পুকুরে কুমির দেখার কথা বলা হচ্ছে তার চারপাশ ঘেরাও দেওয়া। এখানে জলজ কোনো প্রাণী ঢোকা বা বের হওয়া সম্ভব নয়। মনে হয় বড় ধরনের গুইসাপ দেখে লোকজন কুমির ভেবে আতঙ্কিত হয়ে পড়েছেন। আশা করি তেমন কোনো ভয় নেই।'

এর আগে বুধবার (২৫ জুন) হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাসুদুল ইসলাম শরীফের বাড়ির পুকুরে ওই প্রাণীটি দেখা যায়। এসময় উৎসুক অনেকে ভিডিও করে তা ফেসবুকে আপলোড করে।

মাসুদুল ইসলাম জাগো নিউজকে বলেন, 'তিনদিন আগ থেকে পাশের বাড়ির লাকড়ি রাখার ঘরে প্রথম কুমিরটি দেখা যায়। তারা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব মোর্শেদের বাড়ির পুকুরে সেটি নেমে যায়। সেখান থেকে বুধবার সকালে আমাদের পুকুরে আসে।'

তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে কুমির আতঙ্কে ওই এলাকার কোনো লোক ঘুমাতে পারেনি। এখনো আতঙ্কে পুকুর এলাকায় নারী-শিশুদের যেতে দেওয়া হচ্ছে না।

নোয়াখালী উপকূলীয় বনবিভাগের সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফ-উজ-জামান জাগো নিউজকে বলেন, 'পুকুরে কুমিরের দেখা মেলেনি। তারপরও জরুরি প্রয়োজনে নলচিরা রেঞ্জ কর্মকর্তা আল-আমীন গাজীকে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।'

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()