সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

মধুমতি নদীতে ভেসে বেড়াচ্ছে কুমির, সতর্কতায় প্রশাসনের মাইকিং

ফরিদপুর ও মাগুরা জেলার মাঝদিয়ে বয়ে চলা মধুমতী নদীতে দেখা মিলেছে বিশালাকার কুমিরের। গত কয়েকদিন ধরে নদীর বিভিন্ন স্থানে ভেসে বেড়াচ্ছে কুমির। কুমির ভেসে বেড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। এদিকে জনসাধারণের সচেতনতা ও সতর্কতার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে

পরিবেশ

ফরিদপুর ও মাগুরা জেলার মাঝদিয়ে বয়ে চলা মধুমতী নদীতে দেখা মিলেছে বিশালাকার কুমিরের। গত কয়েকদিন ধরে নদীর বিভিন্ন স্থানে ভেসে বেড়াচ্ছে কুমির। কুমির ভেসে বেড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। এদিকে জনসাধারণের সচেতনতা ও সতর্কতার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে আগে ফরিদপুরের বোয়ালমারী ও পশ্চিমে মাগুরার মহম্মদপুর এলাংখালী ঘাট এলাকায় সেতুর দক্ষিণ পাশে কুমির দেখা যায়।

স্থানীয়রা ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিলে ভিডিও ভাইরাল হয়ে যায়। এর আগে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে মধুমতি নদীতে কুমির দেখা যায়।

প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ অঞ্চলে দীর্ঘদিন পরে জীবন্ত কুমিরের দেখা মিলেছে। অল্প কিছু সময়ের জন্য কুমির সেতু সংলগ্ন এলাকায় ভেসে থাকার সময় স্থানীয় এক যুবক সেটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এদিকে লোকালয়ের নদীতে কুমির দেখা দেওয়ায় নদী তীরবর্তী এলাকাগুলোতে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, মহম্মদপুরের মধুমতি নদীর সেতুর ওপর থেকে প্রায় এক মিনিট সাত সেকেন্ডের ভিডিওতে কুমিরটিকে স্পষ্টভাবে দেখা যায়। দূর থেকে ছবি দেখে যেটুকু ধারণা করা যায় এটি একটি প্রাপ্তবয়স্ক কুমির। লম্বায় অন্তত ১৪-১৫ ফুট এবং যথেষ্ট স্বাস্থ্যবান। এরপর থেকে নদীর তীরবর্তী এলাকায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে মৎস্যজীবীরা নৌকা নিয়ে জাল ফেলতে নদীতে যেতে ভয় পাচ্ছেন।

'বোয়ালমারী অজানা গল্প' নামের ফেসবুক পেজের এডমিন মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, মধুমতি নদীতে কুমির দেখা গেছে এটা সঠিক। আমাদের পেজের এক মডারেটর ভিডিও পেজে পোস্ট করলে মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পরে আমি নিজেও বিভিন্নভাবে খোঁজ নিয়ে সঠিক বলে জানতে পেরেছি।

মহম্মদপুরের স্থানীয় বাসিন্দা মো. হানিফ জানান, বেশ কয়েকদিন ধরেই মাগুরার শ্রীপুর উপজেলার গড়াই নদী ও মহম্মদপুরে মধুমতি নদীতে কুমির দেখা যাওয়ার জনশ্রুতি চালু হয়।

বোয়ালমারীর ময়না গ্রামের বাসিন্দা ও শিক্ষক মুকুল কুমার বোস জাগো নিউজকে বলেন, ঘটনা সঠিক, এলাংখালী ঘাট এলাকায় সেতুর পাশে অনেকেই নিজ চোখে কুমির দেখেছে। ফেসবুকেও ভিডিও ছড়িয়ে পড়েছে।

বোয়ালমারীর ময়না ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হক মৃধা জাগো নিউজকে বলেন, লোকমুখে শুনেছি। নদীর আশপাশের মানুষদের সতর্কতা করা হচ্ছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার জাগো নিউজকে বলেন, সরাসরি দেখা হয়নি। তবে লোকমুখে শুনেছি এবং ভিডিওতে দেখেছি। এ ঘটনার পর উপজেলার মধুমতি নদীর তীরবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জনসচেতনতার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতার জন্য মাইকিং করা হয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী জাগো নিউজকে বলেন, বিষয়টি জানতে পেরেছি। জনসাধারণের সতর্কতার জন্য আগামীকাল থেকে মাইকিং করা হবে। এছাড়াও সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিষয়টি জানানো হবে।

এন কে বি নয়ন/এমএন/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()