এগ্রোটেকখাদ্য প্রক্রিয়াজাতকরণের প্রযুক্তি-যন্ত্রের পসরা এক আঙিনায়
একটি প্যাকেটজাত খাবার ভোক্তার হাতে পৌঁছানোর পেছনে থাকে দীর্ঘ এক সরবরাহশৃঙ্খল। বীজ, সার ও কৃষি উপকরণ থেকে শুরু করে কৃষিপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, মোড়কজাত ও বাজারজাত-প্রতিটি ধাপেই প্রয়োজন হয় বিশেষায়িত যন্ত্র, প্রযুক্তি ও নানা ধরনের উপকরণের।












