সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

প্রাণের আয়োজনে ধানমন্ডিতে শুরু হচ্ছে ‘ম্যাঙ্গো ফেস্টিভ্যাল’

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরসহ আমের জন্য বিখ্যাত অঞ্চলের খামারিরা এবার নিজেরাই তাদের আম নিয়ে হাজির হচ্ছেন দেশের সবচেয়ে বড় ম্যাংগো ফেস্টিভ্যাল 'প্রাণ ম্যাংগো ফেস্টে'। আগামীকাল ১০ জুলাই রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে তিন দিনব্যাপী এ ম্যাংগো ফেস্টিভ্যাল শুরু হচ্ছে।

লাইভস্টক

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরসহ আমের জন্য বিখ্যাত অঞ্চলের খামারিরা এবার নিজেরাই তাদের আম নিয়ে হাজির হচ্ছেন দেশের সবচেয়ে বড় ম্যাংগো ফেস্টিভ্যাল 'প্রাণ ম্যাংগো ফেস্টে'। আগামীকাল ১০ জুলাই রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে তিন দিনব্যাপী এ ম্যাংগো ফেস্টিভ্যাল শুরু হচ্ছে।

এ আয়োজনে দেশে উৎপাদন হওয়া সব ধরনের আম প্রদর্শন ও বিক্রয় করা হবে। তরুণ প্রজন্মের কাছে বিভিন্ন ধরনের আমের উৎপত্তি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। পাশাপাশি ম্যাংগো ফেস্টিভ্যাল আকর্ষণীয় করে তুলতে থাকবে বিভিন্ন ধরনের গেমস ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান ধরনের সাংস্কৃতিক পরিবেশনা।

এছাড়া সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় সংগীতদল (ব্যান্ড) ওয়ারফেজ, কণ্ঠশিল্পী ঐশীসহ নামকরা সংগীতশিল্পীরা গান পরিবেশন করবেন।

বুধবার (৯ জুলাই) রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প্রাণ ম্যাংগো ফেস্টিভ্যাল প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। মেলায় সব শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে অংশ নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, প্রাণ গ্রুপ দেশে আমের সবচেয়ে বড় ক্রেতা। আমরা আমের মৌসুমে দেশের চুক্তিভিত্তিক প্রায় ১০ হাজার কৃষকের কাছ থেকে আম সংগ্রহের পর সেগুলো থেকে জুস ও ড্রিংকস তৈরি করে সারাবছর ভোক্তার সামনে নিয়ে আসি। আমরা এ মেলার মাধ্যমে আমের জন্য বিখ্যাত কয়েকটি জেলার চাষিদের বিভিন্ন ধরনের আম প্রদর্শনের সুযোগ করে দিয়েছি, যেন তারা তরুণ প্রজন্মের কাছে তাদের আমের স্বাদ, ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরতে পারেন।

তিনি আরও বলেন, দেশে আম থেকে উৎপাদিত পণ্যের বাজার এখন প্রায় ১৫০০ কোটি টাকা। বিদেশে আমাদের আমের ব্যাপক চাহিদা রয়েছে। এজন্য দরকার আমাদের আমের ব্র্যান্ডিং। প্রাণ এখন দেশের গর্বের কারণ হয়ে উঠেছে। প্রাণ দেশে উৎপাদিত আম থেকে বিভিন্ন ধরনের জুস, ড্রিংকস, ম্যাংগো বার ও আচার উৎপাদন করে দেশের পাশাপাশি বিশ্বের প্রায় ১৪৮টি দেশে রপ্তানি করছে। আমাদের লক্ষ্য, বাংলাদেশি পণ্য প্রাণ জুস ও ড্রিংকসের মাধ্যমে বিশ্বের প্রতিটি জায়গায় বাংলাদেশের আম পৌঁছে দেওয়া।

অ্যাগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড-এএমসিএলের (প্রাণ) নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, প্রথমবারের মতো আমরা এ ম্যাংগো ফেস্টিভ্যালের আয়োজন করছি। তরুণ প্রজন্মের কাছে এটি যেন উৎসবমুখর হয়ে ওঠে সেজন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের গেমসসহ নানান আয়োজন রাখা হয়েছে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। আমাদের আয়োজন সবার কাছে ভালো লাগবে বলে আশা করছি।

সংবাদ সম্মেলনে এএমসিএলের হেড অব মার্কেটিং মাহমুদুল হাসান জিসা, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার ওমর বিন জুবায়ের এবং প্রাণ বেভারেজের সাব-অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তানজিবুল হক তুষার উপস্থিত ছিলেন।

টিটি/এমআইএইচএস/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()