লাইভস্টকজমে উঠেছে গাবতলী পশুর হাট, গরু ছাড়ছেন ব্যাপারীরা
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। এ ঈদ ঘিরে প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে রাজধানীর গাবতলী পশুর হাট। গত কদিন যারা হাটে এসে পছন্দের পশু ও দরদামের খোঁজখবর নিয়ে ফিরে গেছেন, তাদের এখন কেনার পালা। তাই তো সাধ্যের সবটুকু উজাড় করে হাট থেকে কোরবানির পশু কিনতে দেখা গেছে ধর্মপ্রাণ মুসল্লিদের।












