পরিবেশলাউয়াছড়ায় বেসামাল পর্যটক, বনে অস্থিরতা আতঙ্কে প্রাণীরা
সংরক্ষিত বনের চারপাশ খোলা, বনের ভেতরে রয়েছে সড়ক ও রেলপথ। মাঝখানে বনের ভেতরে প্রবেশের জন্য মূল ফটক। টিকিট কেটে দশ শতাংশ পর্যটক ভেতরে প্রবেশ করলেও বাস্তবে বনের ভেতরে প্রতিদিন কয়েক হাজার মানুষ প্রবেশ করছেন বিনা বাধায়। ছোট একটি বনের ভেতর হঠাৎ করে একসঙ্গে এত মানুষ ভেতরে প্রবেশের ফলে বনের প্রাণীরা আতঙ্কিত












