শাকসবজিপদ্মার পানিতে ডুবছে চরের ১৪০০ হেক্টর জমির ফসল, দিশাহারা কৃষক
অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে পাবনার ঈশ্বরদীতে পদ্মার পানি প্রতিদিন বেড়েই চলেছে। এতে তলিয়ে গেছে উপজেলার পদ্মা তীরবর্তী লক্ষ্মীকুন্ডা, পাকশী ও সাঁড়া ইউনিয়নের শত শত হেক্টর জমির ফসল। সবজি, আখ ও কলার জমি ডুবে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা।












