সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

পদ্মার চরে পানি, হতাশ চাষিরা

পাবনার ঈশ্বরদীতে গত ১৫ দিনে পদ্মার পানি দুই দফা বেড়েছে। ২৬ সেপ্টেম্বর পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা পরিমাপ করা হয় ১২ দশমিক ৩৮ মিটার। যা ছিল চলতি বছরের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির সর্বোচ্চ উচ্চতা। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পানি কমতে থাকে। ৩ অক্টোবর পানির উচ্চতা পরিমাপ

শাকসবজি

পাবনার ঈশ্বরদীতে গত ১৫ দিনে পদ্মার পানি দুই দফা বেড়েছে। ২৬ সেপ্টেম্বর পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা পরিমাপ করা হয় ১২ দশমিক ৩৮ মিটার। যা ছিল চলতি বছরের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির সর্বোচ্চ উচ্চতা। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পানি কমতে থাকে। ৩ অক্টোবর পানির উচ্চতা পরিমাপ করা হয় ১২ দশমিক ১৬ মিটার। তবে দুইদিন পর ৫ অক্টোবর পুনরায় বাড়তে শুরু করে পানি। ওইদিন পানির উচ্চতা পরিমাপ করা হয় ১২ দশমিক ২৫ মিটার। ৬ সেপ্টেম্বর সকালে পানির উচ্চতা ১ সেন্টিমিটার কমে ১২ দশমিক ২৪ মিটার হয়। এছাড়া ৭ সেপ্টেম্বর আরেক দফা কমে পানির উচ্চতা হয় ১২ দশমিক ১৪ মিটার।

তবে পানি আপাতত কমলেও আবার বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের রিডার হারিসুন নাঈম ইবনে সালাম। এদিকে দেশে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধির ফলে বন্যা দেখা দিয়েছে। পদ্মায় পানি বেড়ে যাওয়ায় বন্যা ও নদী ভাঙনের আশংকায় নদী তীরবর্তী এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

৫নং সাঁড়াঘাটের দোকানী স্বপন হোসেন বলেন, সপ্তাহখানেক আগে নদীর পানি কমে গিয়েছিল। তিনদিন হলো আবারো বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। অক্টোবর মাসের আগে নদীতে পানি বাড়তে দেখিনি। এবার কেন অসময়ে পানি বাড়ছে তা বুঝতে পারছি না।

হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নদীতে নৌকা নিয়ে মাছ ধরেন বিশ্বজিত হালদার। তিনি জাগো নিউজকে জানান, গত তিন ধরে পদ্মায় আবারো পানি বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদীতে স্রোতও বেড়েছে। হার্ডিঞ্জ ব্রিজের ১৫টি গার্ডারের মধ্যে এখন ১৩টি গার্ডার পানির নিচে। আরেকটি গার্ডারের কাছাকাছি পানি। যেকোনো সময় এ গার্ডার পর্যন্ত পানি পৌঁছে যাবে। যেভাবে পানি বাড়ছে এতে এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ছেন।

অপরদিকে পদ্মায় পানি বৃদ্ধির ফলে লক্ষ্মীকুন্ডা, দাদাপুর, বিলকেদার, ডিগ্রীচরের শত শত হেক্টর জমিতে পানি উঠে গেছে। কলার চর ভেসে গেছে। এসব চরের সবজির আবাদ ডুবে গেছে। সাঁড়া ইউনিয়নের পদ্মা চরাঞ্চল পুরোপুরি এখন নদীতে ডুবে গেছে। চরের শত শত হেক্টর আবাদী জমি এখন পানির নিচে। ফলে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।

সাঁড়ার চরবামনির কৃষক আব্দুল হালিম বলেন, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পদ্মার পানি বাড়তে আগে কখনো দেখিনি। অন্যান্য বছর চরের ডুবে যাওয়া এসব জমিতে আমরা শীতকালীন সবজি আবাদের প্রস্তুতি শুরু করি। এবার এসব জমি সব পানির নিচে।

লক্ষ্মীকুণ্ডা চরের কৃষক আলাউদ্দিন বলেন, অসময়ে পদ্মার পানি বৃদ্ধি ও দফায় দফায় প্রবল বর্ষণের ফলে সবজির ফলনে ব্যাপক ক্ষতি হলো। অধিকাংশ সবজিক্ষেত পানিতে ডুবে গেছে। কৃষকদের যে কী পরিমাণ ক্ষতি হলো যারা কৃষক শুধু তারাই এ বিষয়টি উপলদ্ধি করতে পারবে।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ইলিয়াস হোসেন জাগো নিউজকে বলেন, উজানের ঢল ও প্রবল বর্ষণের ফলে পদ্মায় পানি বৃদ্ধি পাচ্ছে। পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির বিপৎসীমা ১৩ দশমিক ৮০ মিটার। এখানে বর্তমানে পানির উচ্চতা ১২ দশমিক ২৪ মিটার। পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই।

শেখ মহসীন/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()