সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

‘সরকারি কর্মকর্তা-কর্মচারী ইলিশ ধরায় সহায়তা করলে ব্যবস্থা’

চাঁদপুরে পদ্মা-মেঘনায় ২২ দিন মা ইলিশ রক্ষার অভিযান শুরু হচ্ছে আজ শনিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে। এ উপলক্ষে বিকেলে শহরের বড় স্টেশন মোলহেড তিন নদীর মোহনায় সচেতনতামূলক সভা ও র‍্যালি হয়।

মৎস্য

চাঁদপুরে পদ্মা-মেঘনায় ২২ দিন মা ইলিশ রক্ষার অভিযান শুরু হচ্ছে আজ শনিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে। এ উপলক্ষে বিকেলে শহরের বড় স্টেশন মোলহেড তিন নদীর মোহনায় সচেতনতামূলক সভা ও র‍্যালি হয়।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন জানান, ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। এসময় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী যদি জেলেদের অবৈধভাবে সহায়তা করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতি বছর মা ইলিশ ডিম ছাড়ার লক্ষে ২২ দিন পদ্মা-মেঘনা নৌ-সীমানার ৭০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার বন্ধ থাকে। আজ রাত ১২টার পর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে, যা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। আইন অমান্য করে কেউ মাছ ধরলে ব্যবস্থা হিসেবে জেল-জরিমানাসহ অর্থদণ্ডের বিধান রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন, আমরা আশাবাদী জেলেরা নিষেধাজ্ঞার সময় নদীতে নামবে না। কারণ তারা আমাদের কাছে কথা দিয়েছেন ২২ দিন ইলিশ ধরতে যাবেন না। এরপরও কোনো জেলে অন্যায়ভাবে নদীতে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। প্রতিদিন ১০-১৫টি স্পিডবোট রেডি থাকবে, কেউ নামলেই ধরে ফেলা হবে।

তিনি আরও বলেন, এবছর খুব কঠোরভাবে অভিযান হবে। পুলিশ ও কোস্টগার্ডের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, আনসার এবং ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা থাকবেন। পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরাও থাকবেন। আমি বিশ্বাস করি সরকারি কর্মকর্তা-কর্মচারী নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন। জেলেদের অবৈধভাবে সহায়তা করবে এরকম আশা করি না। তারপরও যদি কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, ইলিশ উন্নয়ন প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.আমিরুল ইসলাম, কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট এম ফজলুল হক, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।

শরীফুল ইসলাম/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()