ভোলায় আমনের ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত
ভোলায় অতি জোয়ার ও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আমন ধানের রোপণ করা চারা ও বীজতলা। এতে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা।
ভোলায় অতি জোয়ার ও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আমন ধানের রোপণ করা চারা ও বীজতলা। এতে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা।
নীলফামারীর বিএডিসির ডোমার উপজেলার ভিত্তি বীজ আলু উৎপাদনের খামারের পতিত জমিতে উৎপাদন হয়েছে আউশ ধানের বীজ। শুধু বীজ আলু উৎপাদনের ওই খামারের ৩০০ একর জমিতে চাষ করা হয়েছে আউশ ধান। যা থেকে ৪০০ টন ভিত্তি ধান বীজ উৎপাদনের আশা করছে কর্তৃপক্ষ।
দেশে হঠাৎ বন্যায় বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বন্যাপরবর্তী কৃষি পুনর্বাসন ও খাদ্য সংকট মোকাবিলায় এগিয়ে এসেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য বিনামূল্যে শাকসবজির বীজ ও ধানের চারা দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা। এই কাজে বীজ দিয়ে সহযোগিতা
চলমান বন্যায় দেশের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে কৃষি জমি। জমির শাক-সবজি, ধানসহ অন্যান্য ফসল ক্ষতির সম্মুখীন হয়েছে। কোনো কোনো ফসলের হয়তো অস্তিত্বই পাওয়া যাবে না। ফলে কৃষকদের এ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে। তবে এ সময়ে আসলে করণীয় কী, তা নিয়েও ভাবতে হবে।
টানা তিনদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাইয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতি হয়েছে আমনের বীজতলা ও সবজির। কাজ না পেয়ে কষ্টে দিন পার করছেন নিন্মআয়ের মানুষ। বেচাকেনা কমে যাওয়ায় হতাশ ব্যবসায়ীরা।
প্রযুক্তির উন্নয়নে লাঙলের পরিবর্তে ট্রাক্টর দিয়ে চাষাবাদ হচ্ছে এখন। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগে প্রতিকূল আবহাওয়ার কারণে চাষ করতে দেরি হয়েছে। পাশাপাশি নষ্ট হয়েছে বেশ কিছু আমনের বীজতলা। এতে বীজ সংকটের আশঙ্কা করছেন কৃষকেরা।
দেশে পর্যাপ্ত সার মজুত আছে। ফলে চলতি মৌসুমে সারের কোনো সংকট হবে না বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
আষাঢ়ে বৃষ্টি হলেও মাঝ শ্রাবণে বৃষ্টির দেখা নেই। এতে করে দিনাজপুরের আমন চাষিরা খরার মুখে পড়েছেন। যারা আলু চাষের জন্য আগাম ধানের চারা রোপণ করেছেন তারা সেচ দিচ্ছেন। আবার যারা এখনো চারা রোপণ করেননি তারাও সেচ দিয়ে আমনের চারা রোপণের প্রস্তুতি নিচ্ছেন।
আষাঢ় শেষে শ্রাবণ মাসেও বৃষ্টি নেই। প্রখর রোদে সব শুকিয়ে যাচ্ছে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বর্ষায় আমনের আবাদ হয়। তাই আমন চাষ সম্পূর্ণভাবে বৃষ্টির পানির ওপর নির্ভরশীল। এখন বর্ষা চলছে। অথচ বৃষ্টির দেখা নেই। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় বিপাকে পড়েছেন এই উপজেলার কৃষকরা।
টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সপ্তাহের ব্যবধানে ৩ দফা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এতে সুনামগঞ্জ সদর, তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতকসহ ৭ উপজেলার সাড়ে ৬ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ডুবে যায় রাস্তা-ঘাট, ঘর-বাড়ি ও ফসলি জমি। প্রাণ বাঁচাতে অনেকেই ঘর-বাড়ি ফেলে ছোটেন আশ্রয়কেন্দ
দিনাজপুরের বিরামপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দাম। প্রতি কেজি চালের দাম ৪ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। মিল মালিকদের সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে বলে অভিযোগ চাল ব্যবসায়ীদের।
গত বোরো মৌসুমের চেয়ে এবারের বোরো মৌসুমে ধানের দাম বেশি হওয়ার পরও সার কীটনাশকের দাম ও সেচ খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা লোকসানের মুখে পড়েছেন। বোরো ধান চাষ করে বড় লোকসানের মুখে পড়েছেন চুক্তি নিয়ে জমি চাষ করা কৃষকেরা।
হবিগঞ্জে চলছে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান। সম্প্রতি অনলাইনে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তবে জেলায় ধান সরবরাহের জন্য কৃষকদের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। একজনের মোবাইল ফোন নম্বর ব্যবহার করে অন্যজনের নাম দেওয়া হয়েছে। যাদের ফোন নম্বর ব্যবহার ক