ফসলসিরাজগঞ্জে ৩৫ দিনে ধান সংগ্রহ দেড় শতাংশ
সিরাজগঞ্জে চলতি আমন মৌসুমে খাদ্য অধিদপ্তরের ধান-চাল সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার (২২ ডিসেম্বর) পর্যন্ত সংগ্রহ শুরুর ৩৫ দিনে জেলার ৬টি গুদামে একমুঠো ধানও সংগ্রহ হয়নি। বাকি তিনটি গুদামে মাত্র এক দশমিক ৫৫ শতাংশ ধান সংগ্রহ করেছে খাদ্য অধিদপ্তর। এ সময়ে চাল সংগ্রহ হ











