স্বাস্থ্যভারতে ক্যানসারের ৫৪৩ ওষুধের দাম সংশোধন, কোনোটির দাম কমল ৯৩ শতাংশ
ভারতের ওষুধ মূল্য নিয়ন্ত্রক এনপিপিএ ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ১৩৭ গোত্রের ৫৪৩টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য সংশোধন করেছে। স্তন ক্যানসারের ওষুধ পালবোসিক্লিবের একটি প্যাক ৪০,৪২১ রুপি থেকে নেমেছে ২,৭২০ রুপিতে; নতুন দাম কার্যকর ৯ নভেম্বর।
