এগ্রোটেকন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক জাভেদ, বিঘায় খরচ ২৩০ টাকা
পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ন্যানোটেকনোলজি গবেষক অধ্যাপক মো. জাভেদ হোসেন খানের ন্যানো ইউরিয়াকে পেটেন্ট দিয়েছে বাংলাদেশ পেটেন্ট অফিস; তাঁর দাবি, স্প্রে করে প্রয়োগ করা এই সারে বিঘায় খরচ ৪,২০০ টাকা থেকে নেমে আসবে ২৩০ টাকায়।
