পরিবেশকৃত্রিম বুদ্ধিমত্তা আর স্যাটেলাইটে প্রতিটি গাছের হিসাব রাখবে ‘মাই ট্রি অ্যাপ’
রোপণ করা প্রতিটি গাছকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আইডি দিয়ে এআই যাচাই, জিপিএস-জিআইএস ম্যাপিং, স্যাটেলাইট ও ড্রোনে পর্যবেক্ষণ করে গাছ বেঁচে আছে কি না তার হিসাব রাখতে দেশের প্রথম এআইভিত্তিক ডিজিটাল ট্রি মনিটরিং অ্যাপ ‘মাই ট্রি’ তৈরি করছে আই হ্যাভ ও প্ল্যান ফাউন্ডেশন।
