লাইভস্টকমেহেরপুরে জমজমাট শতবর্ষী বারাদি ছাগলের হাট
কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে মেহেরপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী বারাদি ছাগলের হাটের কেনাবেচা। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী ও ক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে হাট প্রাঙ্গণ। বিশেষ করে বিশ্বজুড়ে পরিচিত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের চাহিদা থাকায় এবারও জেলার হাটগুলোতে বেড়েছে বেচাকেনার পরিমাণ।












