সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

মেহেরপুরে জমজমাট শতবর্ষী বারাদি ছাগলের হাট

কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে মেহেরপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী বারাদি ছাগলের হাটের কেনাবেচা। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী ও ক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে হাট প্রাঙ্গণ। বিশেষ করে বিশ্বজুড়ে পরিচিত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের চাহিদা থাকায় এবারও জেলার হাটগুলোতে বেড়েছে বেচাকেনার পরিমাণ।

লাইভস্টক

কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে মেহেরপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী বারাদি ছাগলের হাটের কেনাবেচা। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী ও ক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে হাট প্রাঙ্গণ। বিশেষ করে বিশ্বজুড়ে পরিচিত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের চাহিদা থাকায় এবারও জেলার হাটগুলোতে বেড়েছে বেচাকেনার পরিমাণ।

ব্যবসায়ীদের মতে, এ বছর বড় ছাগলের তুলনায় মাঝারি আকারের ছাগলের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে।

মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে অবস্থিত শতবর্ষী এই হাট জেলার সবচেয়ে বড় ছাগলের হাট হিসেবে পরিচিত। সপ্তাহের শনি ও বুধবার নিয়মিত হাট বসলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত একদিনসহ সপ্তাহে তিন দিন পর্যন্ত হাট বসছে। আশপাশের কয়েকটি জেলার মধ্যে এই হাটের সুনাম দীর্ঘদিনের। ছাগলের পাশাপাশি ভেড়ারও কেনাবেচা হচ্ছে এখানে।

শনিবার সকালে হাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন জাত ও আকারের দেশি ছাগলে ভরে গেছে পুরো বাজার। সাদা, কালো, খয়েরি ও মিশ্র রঙের নানা জাতের ছাগল নিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতারা দলবেঁধে ঘুরে ঘুরে ছাগল দেখছেন, দরদাম করছেন। কেউ কেউ পছন্দের পশু কিনেও নিচ্ছেন।

হাট সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এবার হাটে ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে বড় আকারের ছাগল পাওয়া যাচ্ছে। এছাড়া ১২ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে মাঝারি আকারের ছাগলের চাহিদা সবচেয়ে বেশি। তবে এ দামের ছাগলের সরবরাহ তুলনামূলক কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে আসা ব্যবসায়ী রবিউল ইসলাম কোরবানির জন্য একটি বড় ছাগল কিনতে বারাদি হাটে এসেছেন। দীর্ঘ সময় ধরে হাট ঘুরে একটি ছাগল পছন্দ করে তিনি ৩৭ হাজার টাকায় কিনেছেন।

তিনি বলেন, অনেকগুলো ছাগল দেখার পর একটি পছন্দ হয়েছে। দামও মোটামুটি ঠিক আছে। তাই কিনেছি।

মেহেরপুর শহরের বাসিন্দা আরিফুর রহমান একটি দেশি খয়েরি রঙের ছাগল কিনেছেন ৩৫ হাজার টাকায়।

তিনি বলেন, আমার ধারণা ছাগলটিতে প্রায় ৪০ কেজির মতো মাংস হবে। পরিবারের কয়েকজন সদস্য গরুর মাংসে অ্যালার্জির সমস্যায় ভোগেন। এজন্য এবার ছাগল কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

হাট ইজারাদার এম এ বারী ফারুক জানান, এবার হাটে দেশি ছোট জাতের ছাগলের সংখ্যা প্রায় ৭৫ শতাংশ। এছাড়া ১৫ শতাংশ ক্রস রাম এবং ১০ শতাংশ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল রয়েছে।

তিনি বলেন, গত বছরের তুলনায় এবার ছাগলের চাহিদা বেড়েছে। বিশেষ করে মাঝারি আকারের ছাগল বেশি খুঁজছেন ক্রেতারা।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হাসানুজ্জামান চারটি নিজে পালন করা ছাগল নিয়ে এসেছেন হাটে। দুপুর পর্যন্ত তার কোনো ছাগল বিক্রি হয়নি। প্রচণ্ড রোদের মধ্যে ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।

তিনি বলেন, অনেকেই এসে দেখছেন, কিন্তু প্রত্যাশিত দাম দিচ্ছেন না। শেষ পর্যন্ত বিক্রি না হলে ব্যবসায়ীদের কাছে দিয়ে দিতে হবে।

মুজিবনগর উপজেলার ব্যবসায়ী শহিদুল ইসলাম হাটে ৯টি ছাগল নিয়ে এসেছেন। এর মধ্যে ছয়টি বিক্রি করছেন। তিনি আশা করছেন বাকি ছাগলগুলোও কয়েকদিনের মধ্যেই বিক্রি হবে।

তিনি বলেন, ক্রেতাদের বেশিরভাগ ৯ থেকে ২৪ হাজার টাকার মধ্যে ছাগল কিনতে চান। কিন্তু এই দামের ছাগল বাজারে তুলনামূলক কম।

ব্যবসায়ীদের দাবি, গত বছর প্রতি ছাগলে ২৫০ টাকা করে হাসিল নেওয়া হলেও এবার ওজনভেদে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ইজারাদার রিপন মোল্লা বলেন, প্রশাসনের নির্ধারিত হার অনুযায়ীই হাসিল আদায় করা হচ্ছে।

এদিকে হাটে প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি চিকিৎসক দলকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা পশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। অনেক ক্রেতাকে ছাগল কেনার পর স্বাস্থ্য পরীক্ষা করাতেও দেখা যায়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তোফাজ্জেল হোসেন জানান, কোরবানির পশুর স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হাটে নিয়মিত তদারকি চলছে। যাতে কোনো রোগাক্রান্ত পশু বাজারে বিক্রি না হয়, এ বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে।

আসিফ ইকবাল/এনএইচআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()