সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

পোকার আক্রমণে দিশাহারা মেহেরপুরের ধানচাষিরা

ধানের মাজরা পোকা, কারেন্ট পোকা ও গোড়া পচা রোগে দিশাহারা হয়ে পড়েছেন মেহেরপুরের কৃষকরা। নানা ধরনের বালাইনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। ফলে জেলার বিভিন্ন এলাকায় ধানের ফলনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে কৃষি বিভাগের সঠিক ও সময়োপযোগী পরামর্শ না পাওয়ার অভিযোগ তুলেছেন

ফসল

ধানের মাজরা পোকা, কারেন্ট পোকা ও গোড়া পচা রোগে দিশাহারা হয়ে পড়েছেন মেহেরপুরের কৃষকরা। নানা ধরনের বালাইনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। ফলে জেলার বিভিন্ন এলাকায় ধানের ফলনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে কৃষি বিভাগের সঠিক ও সময়োপযোগী পরামর্শ না পাওয়ার অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত চাষিরা।

আরও পড়ুন:চারা গাছেই শীষ, ধান না পেয়ে দিশাহারা শতাধিক কৃষকঝিনাইদহে রোপা আমন ক্ষেতে পচন সংক্রমণ, দিশাহারা কৃষক

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর মেহেরপুর জেলায় ২৬ হাজার ৮৬০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আবহাওয়ার তারতম্য ও অতিরিক্ত আর্দ্রতার কারণে ধানের মাজরা পোকা, কারেন্ট পোকা এবং গোড়া পচা রোগের প্রকোপ বেড়ে গেছে। বিশেষ করে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে এ সমস্যা তীব্র আকার ধারণ করেছে।

গোভিপুর গ্রামের কৃষক নাসির হোসেন বলেন, চলতি মৌসুমে দুই বিঘা জমিতে ব্রি ধান-৫১ চাষ করেছি। প্রথম দিকে গাছ ভালোই ছিল, কিন্তু হঠাৎ মাজরা পোকার আক্রমণে জমির একাংশ নষ্ট হয়ে গেছে। নানান কোম্পানির বালাইনাশক ব্যবহার করেছি, কিন্তু কোনোটাই কাজ করছে না। এখন বাকি জমিটা বাঁচাতে শেষ চেষ্টা চালাচ্ছি।

একই গ্রামের কৃষক আমিরুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবার উৎপাদন অর্ধেকে নেমে আসবে। প্রতি বিঘায় ২০ থেকে ২৫ মণ ধান হওয়ার কথা ছিল, এখন ১০ মণও হবে না। শুধু মাজরা পোকা নয়, কারেন্ট পোকা আর গোড়া পচা রোগে গাছগুলো মরে যাচ্ছে। কৃষি অফিসে পরামর্শ নিতে গিয়েও তেমন সাহায্য পাইনি।

'ধানের জমিতে মাজরা পোকার আক্রমণ ঠেকাতে আমরা হাতজাল ব্যবহার করছি, কিন্তু তারপরও পোকার প্রকোপ কমছে না। কৃষি কর্মকর্তারা মাঠে তেমন আসছেন না। এখন যদি সঠিক দিকনির্দেশনা না পাই তাহলে আমরা বড় লোকসানে পড়বো।'

মেহেরপুর সদর উপজেলার কৃষক আজিজুল ইসলাম জানান, তিনি এ বছর হরিরামপুর মাঠে দেড় বিঘা জমিতে ধানের আবাদ করেছেন। ধানের ক্ষেতে বালাইনাশক দিতে গিয়ে খরচ বেড়ে গেছে তিনগুণ। আগে যেখানে এক বিঘায় ৮০০ টাকায় কাজ হতো, এখন সেখানে ২ হাজার টাকারও বেশি খরচ হচ্ছে। কিন্তু ফল তেমন পাচ্ছেন না। মাঠে প্রতিদিনই পোকার আক্রমণ বাড়ছে।

আরও পড়ুন:আরও ৩ জাত উদ্ভাবন করলো ধান গবেষণা ইনস্টটিউিটএক মণ ধানেও মিলছে না একজন শ্রমিক

অন্যদিকে মুজিবনগর উপজেলার কৃষক আলমগীর হোসেন বলেন, ধানের জমিতে মাজরা পোকার আক্রমণ ঠেকাতে আমরা হাতজাল ব্যবহার করছি, কিন্তু তারপরও পোকার প্রকোপ কমছে না। কৃষি কর্মকর্তারা মাঠে তেমন আসছেন না। এখন যদি সঠিক দিকনির্দেশনা না পাই তাহলে আমরা বড় লোকসানে পড়বো।

'ধানের পোকার আক্রমণ প্রতিরোধে কৃষকদের সচেতনতা বাড়ানো দরকার। লাইন ও গ্রুপিং পদ্ধতিতে ধান রোপণ করলে পোকার আক্রমণ অনেকাংশে কমে যায়। এছাড়া জমিতে হাতজাল ও অনুমোদিত বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়মিত সেচ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বর্তমানে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা নজরদারি করছেন, ফলে বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই।'

এ বিষয়ে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সনজীব মৃধা বলেন, ধানের পোকার আক্রমণ প্রতিরোধে কৃষকদের সচেতনতা বাড়ানো দরকার। লাইন ও গ্রুপিং পদ্ধতিতে ধান রোপণ করলে পোকার আক্রমণ অনেকাংশে কমে যায়। এছাড়া জমিতে হাতজাল ও অনুমোদিত বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়মিত সেচ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বর্তমানে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা নজরদারি করছেন, ফলে বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই।

এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, যত দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হবে, ততই বাড়বে ধানের ক্ষতি ও কৃষকের আর্থিক চাপ। সময়মতো সঠিক বালাইনাশক ও সরকারি পরামর্শ না পেলে অনেকেই আগামী মৌসুমে ধান চাষে নিরুৎসাহিত হবেন বলে আশঙ্কা স্থানীয় কৃষকদের।

আসিফ ইকবাল/এমএন /এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()