ফলমাগুরার কাঁঠাল যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়
মাগুরার শালিখা উপজেলার সীমাখালি বাজারকে ঘিরে গড়ে উঠেছে দেশের অন্যতম বড় কাঁঠালের পাইকারি বাজার। এখান থেকে প্রতি মৌসুমে দেশের ৩০-৩৫টি জেলায় কাঁঠাল সরবরাহ করা হয়। এবছর বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় খুশি কৃষক, বাগান মালিক ও ব্যবসায়ীরা।












