ফলঈশ্বরদীতে প্রতিবছর নষ্ট হয় ২২৫ কোটি টাকার লিচু
দেশের অন্যতম লিচু উৎপাদন কেন্দ্র পাবনার ঈশ্বরদীতে প্রতিবছর ২৫ থেকে ৩০ শতাংশ লিচু নষ্ট হচ্ছে। এতে প্রায় ২০০ থেকে ২২৫ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। প্রতিকূল আবহাওয়া, আধুনিক প্রযুক্তির অভাব এবং সংরক্ষণ ও বাজারজাতকরণের দুর্বল ব্যবস্থাপনার কারণে প্রতিবছর এ ক্ষতির শিকার হচ্ছেন চাষিরা।
