লাইভস্টকশাহজাহানপুর হাটে পর্যাপ্ত পশু, কিন্তু ‘দাম বেশি’
ঈদুল আজহার বাকি আর মাত্র দুদিন। এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর শাহজাহানপুরের কোরবানির পশুর হাট। এই হাটে বড় থেকে ছোট সব ধরনের গরু থাকলেও মাঝারি গরুর চাহিদা বেশি। তবে গরুর দাম নিয়ে রয়েছে ক্রেতা-বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া।












