সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

শাহজাহানপুর হাটে পর্যাপ্ত পশু, কিন্তু ‘দাম বেশি’

ঈদুল আজহার বাকি আর মাত্র দুদিন। এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর শাহজাহানপুরের কোরবানির পশুর হাট। এই হাটে বড় থেকে ছোট সব ধরনের গরু থাকলেও মাঝারি গরুর চাহিদা বেশি। তবে গরুর দাম নিয়ে রয়েছে ক্রেতা-বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া।

লাইভস্টক

ঈদুল আজহার বাকি আর মাত্র দুদিন। এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর শাহজাহানপুরের কোরবানির পশুর হাট। এই হাটে বড় থেকে ছোট সব ধরনের গরু থাকলেও মাঝারি গরুর চাহিদা বেশি। তবে গরুর দাম নিয়ে রয়েছে ক্রেতা-বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া।

শুক্রবার সরেজমিনে দেখা গেছে, উত্তর শাহজানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গায় বসেছে পশুর হাট। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা।

গরু ব্যবসায়ীরা জানিয়েছেন, গত দুদিন থেকে এই হাটে গরু বেচাকেনা শুরু হলেও সেভাবে জমে ওঠেনি। তবে আজ বিকেল থেকে ক্রেতা বেশি আসছেন। এ দুদিন বেচাকেনা বেশি হবে।

রাজশাহী থেকে ১৬টি গরু নিয়ে হাটে এসেছেন সেলিম নামে এক ব্যাপারী। তিনি জাগো নিউজকে বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত পাঁচটি গরু বিক্রি হয়েছে। গতকাল বাজার ঠান্ডা ছিল। আজ কাস্টমারদের ভিড় বাড়ছে। সর্বোচ্চ দুই লাখ টাকা দামের গরু রয়েছে এই হাটে।

সিরাজগঞ্জ থেকে গরু নিয়ে এসেছেন মনিরুল ইসলাম। তিনি জানান, দুই লাখের নিচে গরুর চাহিদা বেশি। আটটি গরু বিক্রি করেছি সবগুলোর দাম ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজারের মধ্যে। তবে মানুষ ৮০-১ লাখ টাকার মধ্যে গরু চায়।

দামের বিষয়ে তিনি বলেন, আমাদের কাছে মনে হয় দাম স্বাভাবিক রয়েছে। কিন্তু ক্রেতারা বলেন, আমরা না কি দাম বেশি রাখি।

ক্রেতারা বলছেন, এবার ছোট থেকে মাঝারি আকারের গরু দেড় লাখ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। বাজারে পর্যাপ্ত পশু রয়েছে। কিন্তু দাম কমছে না।

রাজধানীর রামপুরা থেকে গরু কিনতে এসেছেন সাকিফ হাসান। তিনি জাগো নিউজকে বলেন, দেড় লাখের টার্গেট নিয়ে গরু কিনতে এসেছি। দুই শরিকে কোরবানি দেবো। কিন্ত গরুর দাম কমছে না। ব্যাপারীরা প্রতি গরুতে ৩০-৫০ হাজার টাকা বেশি চাচ্ছেন।

আরেক ক্রেতা সাদেক হোসেন জানান, দামের জন্য ঢাকায় কোরবানি দেওয়া মুশকিল হয়ে পড়েছে। পরিচিত মানুষ কম, এক আত্মীয়সহ মোট তিনজন মিলে এক লাখের মধ্যে গরু নিতে এসেছেন তিনি।

এদিকে শাহজানপুরে আমতলা মসজিদ হয়ে হাটে ঢুকতেই হাতের ডানে ছাগলের হাট বসেছে। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসেছে ছাগল। সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা ছাগল পাওয়া যাচ্ছে এই হাটে।

ময়মনসিংহ থেকে ছাগল নিয়ে এসেছেন কামরুল হাসান। তিনি বলেন, দুটি ছাগল বিক্রি করেছি। আর আছে ১৫টা। এগুলো আমাদের পালিত। আশা করছি কালকের মধ্যে বিক্রি হয়ে যাবে।

ভেড়া বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, ভেড়ার দাম কম। তুলনামূলক ছোট ভেড়া জোড়া বিক্রি করছি ১৭-২০ হাজার টাকায়। সিঙ্গেল বিক্রি হচ্ছে ৮-১০ হাজার টাকায়।

এদিকে হাসিল তোলার জন্য এই হাটের বিভিন্ন জায়গায় মোট ১৮টি হাসিল বুথ রয়েছে।

টাকা তোলার দায়িত্বে থাকা হাসিব বলেন, আমাদের এই বুথে সকাল থেকে প্রায় ১৮০টি গরুর হাসিল তোলা হয়েছে। মোট গরুর দাম অনুযায়ী ৫ শতাংশ দিতে হয় হাসিল।

আরএএস/জেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()