সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

রাত থেকেই পশুর হাট জমে উঠবে, আশা ব্যাপারী-হাট কমিটির

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাটগুলোতে এরই মধ্যে কোরবানির পশু তুলেছেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যাপারীরা। প্রতিদিনই গরু-ছাগল নিয়ে হাটে আসছেন ব্যাপারীরা। তবে হাটগুলোতে এখনো জমে ওঠেনি কেনাবেচা। বলতে গেলে এখনো দরদামের মধ্যেই সীমাবদ্ধ। মাঝে মাঝে দু'একজন করে ক্রেতা আসছেন। বিক্রিও হচ্ছে তবে তা চোখে প

লাইভস্টক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাটগুলোতে এরই মধ্যে কোরবানির পশু তুলেছেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যাপারীরা। প্রতিদিনই গরু-ছাগল নিয়ে হাটে আসছেন ব্যাপারীরা। তবে হাটগুলোতে এখনো জমে ওঠেনি কেনাবেচা। বলতে গেলে এখনো দরদামের মধ্যেই সীমাবদ্ধ। মাঝে মাঝে দু'একজন করে ক্রেতা আসছেন। বিক্রিও হচ্ছে তবে তা চোখে পড়ার মতো না। এ অবস্থায় বিক্রেতা ও হাট কমিটির আশা, আজ রাত থেকেই হাটগুলো জমে উঠবে।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর শাহজাহানপুর ও মেরাদিয়া হাট ঘুরে দেখা যায়, ব্যাপারীদের কেউ কেউ পশুর যত্ন নিতে ব্যস্ত। অনেকেই আবার অলস সময় কাটাতে পাশের জনের সঙ্গে গল্প করছেন। কেউবা বেচাবিক্রির পরিস্থিতি নিয়ে পরিবারের সঙ্গে মোবাইলে কথা বলছেন।

মেরাদিয়া বাজারে কথা হয় ব্যাপারী আইনাল হোসেনের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, 'গত রাত এবং আজ সকালে হাটে ক্রেতা এসেছেন, গরুও দেখেছেন। তাদের পছন্দের কথা বলেছেন। তবে বাসা-বাড়িতে জায়গা স্বল্পতার কারণে আগেই কিনতে চাচ্ছেন না তারা। আশা করছি, আজ বিকেল বা রাতের মধ্যেই জমে বেচাবিক্রি উঠবে।'

আরও পড়ুন

হাটের পরিস্থিতি নিয়ে শাহজাহানপুর বাজারের গরু বিক্রেতা এসকেন বলেন, 'এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যায় ক্রেতা আসেননি। গত রাতে কয়েকজন এসেছিলেন, তাও খুবই কম। আশা করছি আজ রাত থেকেই বাজার জমজমাট হয়ে উঠবে। দামও ভালো পাওয়া যাবে।'

ব্যাপারীদের সঙ্গে একমত পোষণ করছে হাট-কমিটিও। শাহজাহানপুর হাট-কমিটির সদস্য পনির বলেন, 'আজ থেকে সরকারি ছুটি শুরু হয়ে যাচ্ছে। ক্রেতারা আজ রাত থেকেই হাটে নামতে পারেন। আজ সকাল থেকেও কিছু কিছু করে ক্রেতা আসছেন, ঘুরে ঘুরে দেখছেন পছন্দের গরু-ছাগল।'

এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ২০টি কোরবানির পশুর হাট বসেছে। এর মধ্যে সারুলিয়া স্থায়ী হাটসহ দক্ষিণ সিটিতে ১১টি এবং গাবতলীর স্থায়ী হাটসহ উত্তর সিটিতে ৯টি হাট বসেছে। হাটগুলোতে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবীসহ ইজারাদাররা।

ইএআর/ইএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()