শাকসবজিহাবিপ্রবির গবেষণায় তাপসহনশীল হাইব্রিড লাউ: ৫৮ জেনোটাইপ যাচাই করে ৫টি সম্ভাবনাময় হাইব্রিড নির্বাচন
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ও প্ল্যান্ট ব্রিডিং বিভাগে মো. শফিকুল ইসলামের পিএইচডি গবেষণায় উচ্চ তাপমাত্রায় ফলন ধরে রাখতে সক্ষম লাউয়ের হাইব্রিড; তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান বলছেন, এগুলো ভবিষ্যৎ জাতের ভিত্তি।
