পরিবেশস্বপ্নের ধান পানির নিচে দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কৃষক
কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে নিজের পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আক্তার হোসেন (৬০) নামের এক কৃষক। শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।












