সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

রোদের দেখা মিললেও হাওরের ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষক

টানা চার দিনের বৃষ্টির পর কিশোরগঞ্জে অবশেষে রোদের দেখা মিলেছে। এতে কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও শঙ্কা পুরোপুরি কাটেনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকেই জেলার বিভিন্ন হাওরে কৃষকেরা ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন।

পরিবেশ

টানা চার দিনের বৃষ্টির পর কিশোরগঞ্জে অবশেষে রোদের দেখা মিলেছে। এতে কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও শঙ্কা পুরোপুরি কাটেনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকেই জেলার বিভিন্ন হাওরে কৃষকেরা ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন।

নিকলী, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন হাওরে সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, শ্রমিকরা পানিতে নেমে এবং শুকনো জমিতে দাঁড়িয়ে পাকা ধান কাটছেন। কাটা ধান ট্রাকসহ ছোট-বড় যানবাহনে করে খলায় নেওয়া হচ্ছে মাড়াইয়ের জন্য। খলায় স্তূপ করে রাখা ধান রোদে শুকাতে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও তাদের পরিবারের সদস্যরা। অনেককে ভেজা খড় সড়ক ও খোলা মাঠে ছড়িয়ে শুকাতেও দেখা গেছে। তবে রোদ উঠলেও কৃষকদের শঙ্কা পুরোপুরি কাটেনি।

মিঠামইনের শান্তিপুর গ্রামের কৃষক রমিজ মিয়া বলেন, যে ধানগুলো তলিয়ে গেছে, সেগুলো খলায় এনে রাখলেও বৃষ্টির কারণে শুকাতে পারছিলাম না। আজ রোদ ওঠায় কিছুটা স্বস্তি পেয়েছি। সবাই এখন ধান শুকাতে ব্যস্ত। এভাবে রোদ থাকলে জমির পানিও কমবে। তবে সব ধান ঘরে তোলতে পারবো কি না শঙ্কায় আছে।

নিকলী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক আখতার ফারুক বলেন, বুধবার সকোল থেকে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬১.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানান, করিমগঞ্জের চামড়াঘাট এলাকার মগড়া নদীতে বুধবার ৬৩ সেন্টিমিটার পানি বাড়লেও আজ ২ সেন্টিমিটার কমেছে। ইটনার ধনু-বৌলাই নদীতে বুধবার ৪৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেও আজ তা ১৪ সেন্টিমিটার বেড়েছে। অষ্টগ্রামের কালনী নদীতে বুধবার ৬৯ সেন্টিমিটার বাড়লেও আজ বেড়েছে মাত্র ১ সেন্টিমিটার। ভৈরবের মেঘনা নদীতেও পানি কমতে শুরু করেছে।

তিনি বলেন, আগেই কৃষকদের দ্রুত ধান কাটার নির্দেশনা দেওয়া হয়েছিলো।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে কিশোরগঞ্জে ৪ হাজার ৭৫৪ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি ইটনা উপজেলায়। তবে এখন যদি বৃষ্টিপাত না হয়, তাহলে কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন না বলে আশা করা যাচ্ছে।

এসকে রাসেল/এনএইচআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()