সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

হবিগঞ্জে একদিনে ডুবলো ৬০০ হেক্টর জমির ধান, রয়েছে বন্যার শঙ্কা

হবিগঞ্জে ঘন ঘন বৃষ্টির কারণে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান। শুধু একদিনেই তলিয়ে গেছে ৬০০ হেক্টর জমির পাকা ধান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত জেলায় ৩ হাজার ৩০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে।

পরিবেশ

হবিগঞ্জে ঘন ঘন বৃষ্টির কারণে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান। শুধু একদিনেই তলিয়ে গেছে ৬০০ হেক্টর জমির পাকা ধান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত জেলায় ৩ হাজার ৩০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে।

এদিকে টানা কয়েকদিন থেমে থেমে বৃষ্টির পর আজ রোদের দেখা মিলেছে। কমেছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। নামছে নদীগুলোর পানিও। তবে এতকিছুর পরও আগাম বন্যার শঙ্কা কাটেনি। বৃষ্টি হলেই হতে পারে আগাম বন্যা।

বানিয়াচং উপজেলার সুবিদপুর গ্রামের বাসিন্দা এসএম সুরুজ আলী জানান, টানা কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টির কারণে ধান কাটা সম্ভব হচ্ছিল না। শুকানোও যাচ্ছিল না। আজ (বৃহস্পতিবার) রোদের দেখা মিলেছে। তাই ধান শুকাতে পারছি। এভাবে কয়েকদিন থাকলেই আর ধান তোলা নিয়ে কোনো শঙ্কা থাকবে না।

একই উপজেলার সুজাতপুর শতমুখা গ্রামের বাসিন্দা শিবলী চৌধুরী বলেন, শুধু খাবারের উপযোগী ধান তুলতে পেরেছি। ২/৩ কেদার জমির ধান কাটতে পেরেছি। বাকি ধান এখনও জমিতে রয়ে গেছে। একদিকে বৃষ্টির পানি, অন্যদিকে খোয়াই নদীর বাঁধ উপচে হাওরে পানি এসে জমিগুলো তলিয়ে গেছে। এখনও হাওরের প্রায় অর্ধেক জমির ধান পানিতে তলিয়ে আছে। ৪-৫টা দিন রোদ পেলেই আর সমস্যা থাকবে না।

ধানের পাইকারি ব্যবসায়ী হামিদুল হক আখঞ্জী জানান, ধানের সরকারি মূল্য নির্ধারণ না হওয়ায় ধান কেনা সম্ভব হচ্ছে না। বেশি দামে যদি ধান কিনি আর সরকার যদি পরবর্তীতে দাম কমিয়ে নির্ধারণ করে তাহলে তো লোকসানে বিক্রি করতে হবে।

অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ দ্বীপক কুমার পাল বলেন, কয়েকদিন পর আজ (বৃহস্পতিবার) রোদের দেখা মিলেছে। এভাবে আর ৪-৫ দিন থাকলেই কৃষকরা সব ধান তুলে আনতে পারবেন। আর সমস্যা থাকবে না।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৬০০ হেক্টর জমি পানিতে নিমজ্জিত হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট ৩৩ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। বুধবার পর্যন্ত ছিল ২ হাজার ৭১০ হেক্টর। আমরা কৃষকদের বলছি দ্রুত ধান কাটতে। কয়েকদিন বৃষ্টি থাকার কারণে তারা ধান কাটতে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। কারণ বৃষ্টির কারণে তারা ধান শুকাতে পারছিলেন না।

তিনি বলেন, আপাতত আগাম বন্যার তেমন আশঙ্কা করছি না। তবে একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না। যদি বৃষ্টি আবারও বাড়ে তাহলে বন্যা হতে পারে।

জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ বলেন, এখনও আগাম বন্যার আশঙ্কা করছি না। তবে বন্যার পূর্বাভাস আছে। গত কয়েকদিনের বৃষ্টির কারণে খোয়াই নদীতে পানি বেড়ে সুজাতপুরে বাঁধ উপচে হাওরে পানি প্রবেশ করে ২৪ হেক্টর জমির ধান নিমজ্জিত হয়েছে। তবে আশার খবর হলো উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল কমেছে। ফলে নদীগুলোতেও পানি কমছে। নদীর পানি নিচে নেমে গেলে হাওরের পানিও কিছুটা কমবে। তবে যদি বৃষ্টিপাত বাড়ে তাহলে আগাম বন্যা হবে না সেটি বলা যাবে না। আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সব ধরনের প্রস্তুতিও নিয়ে রেখেছি। পর্যাপ্ত শুকনো খাবার মজুত রাখা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে হেল্পলাইন খোলা হয়েছে। যেকোনো প্রয়োজনে সেখানে যোগাযোগ করতে ক্ষতিগ্রস্তদের আহ্বান জানান তিনি।

সরেজমিন ঘুরে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার হবিগঞ্জ জেলার বিভিন্ন হাওরে ১ লাখ ২৩ হাজার ৮৪৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। ফলনও হয় বাম্পার। কিন্তু অকালেই অবিরাম বৃষ্টিপাত শুরু হয়।

অপরদিকে জেলার নদনদীগুলোতেও পানি বৃদ্ধি পেয়েছে। এসব পানি হাওরে ঢুকে ধান তলিয়ে গেছে। বৃষ্টির পানিতে এরই মধ্যে তলিয়ে গেছে ৩ হাজার ৩০০ হেক্টর জমির ধান। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বানিয়াচং উপজেলায়। এ উপজেলায় প্রায় ১৭০০ হেক্টর এবং আজমিরীগঞ্জ উপজেলায় প্রায় ১ হাজার হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। তবে বাস্তব চিত্র আরও ভয়াবহ। বাস্তবে সাড়ে ৩ হাজার হেক্টরের ওপর জমির ধান পানিতে তলিয়ে গেছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()