স্বাস্থ্যপ্রবীণদের যত্নে ওষুধের বাইরেও জরুরি সুষম খাবার, সঙ্গ আর নিরাপদ ঘর
দেশে প্রবীণের সংখ্যা ১ কোটি ৬৬ লাখ ছাড়িয়েছে; আন্তর্জাতিক প্রবীণ দিবসে মেডিসিনের চিকিৎসক শামীমা শারমীন বলছেন, ওষুধের পাশাপাশি নিয়মিত খাদ্যাভ্যাস, ঘুম, পরিবারের সময় আর পিছলে পড়া ঠেকানোর ব্যবস্থাই তাঁদের সুস্থ রাখে।
