মতামতআসক্তি ও আত্মহত্যার চেষ্টা অপরাধ নয়, চিকিৎসার বিষয়: ইমদাদুল হক তালুকদারের মত
মানসিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ইমদাদুল হক তালুকদার লিখেছেন, আত্মহত্যার চেষ্টা, মাদকাসক্তি ও জুয়ার আসক্তিকে বাংলাদেশের আইন অপরাধ হিসেবে দেখে, অথচ চিকিৎসাবিজ্ঞানে এগুলো চিকিৎসাযোগ্য রোগ; তিনি দণ্ডবিধির ৩০৯ ধারা বাতিলসহ আইন সংস্কারের দাবি করেছেন।
