পরিবেশকমলা চাষে শিক্ষক দম্পতির লাখ টাকা আয়
প্রতিটি গাছের ফাঁকে থোকায় থোকায় ঝুলছে চায়না কমলা। বাগানের বেশিরভাগ কমলা পেকে হলুদ হয়ে গেছে। আবার বেশ কিছু কমলা সবুজ রয়েছে। শিক্ষক দম্পতির বাড়িতে এমন দৃশ্য দেখতে ভিড় করছে মানুষ। কমলা চাষের সফলতায় গোটা জেলায় পরিচিতি লাভ করেছেন তারা।












