লাইভস্টকগাইবান্ধায় দুই মাসে বন্ধ ৮০০ খামার
দফায় দফায় পোল্ট্রি ফিড, বাচ্চা এবং ওষুধের দাম বেড়েই চলেছে। কিন্তু সে তুলনায় বাড়ছে না উৎপাদিত ডিম ও মুরগির দাম। ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে গাইবান্ধার প্রান্তিক খামারিদের। এতে দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে পোল্ট্রিশিল্প আর বন্ধ হচ্ছে খামার।



