সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস ৭ কিমি/ঘ

পানি ছাড়াও শরীরকে হাইড্রেড রাখে যেসব খাবার

শরীর থেকে পানি কমে গেলে খনিজের ভারসাম্য বিনষ্ট করে। এতে শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপও বিঘ্নিত হয়। অনেকেই ঠিকমতো পানি পান করতে চান না। আর পানি কম খেলে তা আমাদের শরীরে ডিহাইড্রে

শরীর থেকে পানি কমে গেলে খনিজের ভারসাম্য বিনষ্ট করে। এতে শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপও বিঘ্নিত হয়। অনেকেই ঠিকমতো পানি পান করতে চান না। আর পানি কম খেলে তা আমাদের শরীরে ডিহাইড্রেশনের সমস্যা সৃষ্টি করতে পারে। কিছু খাবার আছে যা শরীরে পানির ঘাটতি পূরণ করে। আপনি যদি পানি ঠিকমতো পান না করেন তবে বেছে নিতে হবে সেসব খাবার।

১. পর্যাপ্ত শাকসবজি খান: প্রতিদিন যদি আপনি পর্যাপ্ত পরিমাণে শাকসবজি খান, তবে তা আপনার শরীরে প্রায় তিন কাপের বেশি পানি সরবরাহ করতে পারে। বিভিন্ন শবজি যেমন— শসা এবং লেটুসে প্রায় ৯৬ শতাংশ পর্যন্ত পানি থাকে। এ ছাড়া ফুলকপি ও পালংশাকে প্রায় ৯২ শতাংশ পানি থাকে। তাই আপনার শরীরে পানির চাহিদা মেটাতে বিকল্প হিসেবে বেছে নিতে পারেন বিভিন্ন শাকসবজি।

২. বিভিন্ন ফল: বিভিন্ন ধরনের ফলও আপনার শরীরের পানির চাহিদা অনেকটাই পূরণ করতে পারে। যেমন— টমেটোতে ৯৪ শতাংশ, স্ট্রবেরি ও তরমুজে ৯২ এবং আনারস ও কমলায় ৮৭ শতাংশ পর্যন্ত পানি থাকে, যা আপনার শরীরের পানির চাহিদা অনেকটাই পূরণ করতে পারে।

৩. কোল্ড কফি: কফিতে ক্যাফেইন থাকে আর এটি পানি দিয়েই বানানো হয়। তাই এটি আপনার শরীরকে হাইড্রেড করতে সহায়তা করতে পারে। তবে নিউইয়র্কভিত্তিক নিউট্রিশনের একজন নিবন্ধিত ডায়েটিশিয়ান এবং প্রতিষ্ঠাতা ব্রিজিট জেইটলিন বলেছেন, অত্যধিক ক্যাফেইন গ্রহণ করলে তা মাথাব্যথা, ঝাঁকুনি এবং অনিদ্রার কারণ হতে পারে। তাই দিনে এক বা দুই কাপের বেশি এটি না খাওয়াই ভালো।

৪. চিকেন স্যুপ: বেশিরভাগ স্যুপে ঝোল ও লবণ থাকায় তা শরীরে পানি ধরে রাখতে এবং ডিহাইড্রেশনের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। আর এতে যদি আপনি টমেটো বা মুলার মতো সবজি ব্যবহার করেন, তা হলে সেটি আরও বেশি পানি সরবরাহ করবে আপনার শরীরে। এ ছাড়া এতে মুরগির মাংস থাকলে তা আপনার শরীরে প্রোটিনও সরবরাহ করবে।

৫. ডাবের পানি : ডাবের পানি আপনার শরীরকে হাইড্রেড রাখতে অনেক সহায়ক হতে পারে। এতে বেশি পরিমাণে পটাসিয়াম এবং কম পরিমাণে সোডিয়াম ও কার্বোহাইড্রেট থাকায় তা শরীরের জন্য অনেক উপকারী। আপনি ব্যায়াম করার পর শরীরকে আবার চাঙ্গা করতে ও শরীরে পানি সরবরাহ করতে ডাব খেতে পারেন।

আমাদেরসময়.কমসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)