মৎস্যনিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেদের ব্যস্ততা, মাছঘাটে কর্মচাঞ্চল্য
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আবারও নদীতে নেমেছেন চাঁদপুরের জেলেরা। দীর্ঘ বিরতির পর নদীতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে প্রথম দিন আশানুরূপ পরিমাণে ইলিশ না পাওয়ার কথা জানিয়েছেন জেলেরা।












