ফসলচাঁদপুরে সহস্রাধিক একর কৃষিজমিতে অবৈধ ঝিল, অভিযানে কাটা হলো বাঁধ
চাঁদপুর সদরের ইব্রাহীমপুর ইউনিয়নের মুখদ্দি ও তালতাতলীতে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সহস্রাধিক একর কৃষিজমিতে ঝিল কেটে মাছ চাষ ও উপরিভাগের মাটি বিক্রির অভিযোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন; তিনটি মামলায় আসামি প্রায় ৪৮ জন।
