লাইভস্টকব্যাপারীদের প্রত্যাশা গরুর দাম বাড়বে, ক্রেতাদের আশা কমবে
দেশের নানান প্রান্ত থেকে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের ১৯টি পশুর হাটে কোরবানির পশুবাহী ট্রাক আসছে কয়েক দিন থেকেই। হাটগুলো ভরে উঠেছে কোরবানির গরু-ছাগলে। বেচাকেনা সেভাবে শুরু না হলেও নগরবাসী পশুর হাটগুলোতে আসছেন। ঘুরে ফিরে দেখছেন গরু-ছাগল। কেউ কেউ আবার দরদামও করছেন। পছন্দ হলে পশুটি কিনেও আনছেন অনে












