এগ্রোবিজমিরসরাইয়ে সূর্যমুখীতে আগ্রহ বাড়ছে চাষিদের
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সূর্যমুখী তেল চাষের পরিধি বেড়েছে। উপজেলা কৃষি অফিসের পরামর্শে চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। সূর্যমুখী চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক মো. মহিউদ্দিন। সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া গ্রামের আমতলী এলাকায় ৩২ শতক জমিতে তিনি সূর্যমুখী তেলের চাষ করেছেন।












