পরিবেশপ্রত্যেক কাউন্সিলরকে এক হাজার গাছ লাগানোর আহ্বান আতিকের
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রত্যেক কাউন্সিলরকে আগামী তিন মাসে নিজ নিজ ওয়ার্ডে এক হাজার গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার (২০ জুন) দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে দ্বিতীয় পরিষদের ২২তম করপোরেশন সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।












