সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

গাছ কাটায় ঠিকাদার কালো তালিকাভুক্ত, ২ প্রকৌশলী বরখাস্ত

রাজধানীর মিরপুর টেকনিক্যাল ক্রসিংয়ে সড়ক বিভাজক নির্মাণের সময় গাছ কাটায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস এম রহমান ইন্টারন্যাশনালকে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এছাড়া দায়িত্বে অবহেলা ও কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত দুইজন উপ-সহকারী প্রকৌশলীক

পরিবেশ

রাজধানীর মিরপুর টেকনিক্যাল ক্রসিংয়ে সড়ক বিভাজক নির্মাণের সময় গাছ কাটায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস এম রহমান ইন্টারন্যাশনালকে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এছাড়া দায়িত্বে অবহেলা ও কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত দুইজন উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে এ বিষয়ে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসানের সই করা পৃথক তিনটি অফিস আদেশ জারি করা হয়। এসব অফিস আদেশ থেকে এ তথ্য পাওয়া গেছে।

আদেশে বিনা অনুমতিতে গাছ কাটায় কাজের শর্তভঙ্গ করায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস এম রহমান ইন্টারন্যাশনালকে আগামী এক বছর সময়ের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব ধরনের দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে ওই কাজের কার্যাদেশ বাতিলের সিদ্বান্ত নেওয়া হয়।

এ কাজে দায়িত্ব অবহেলা ও কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী মো. সুজা উদ্দিন মামুন ও উপ-সহকারী প্রকৌশলী মো. সুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়নসহ সড়ক নিরাপত্তা শীর্ষক প্রকল্পের আওতায় মিরপুরের টেকনিক্যাল ক্রসিংয়ে একটি নতুন ফুটওভারব্রিজ নির্মাণের কাজ চলমান। ওই কাজের সঙ্গে অন্তর্ভুক্ত টেকনিক্যাল ইন্টারসেকশনের তিন দিকে সড়ক বিভাজক নির্মাণকাজ চলছে।

এমএমএ/এএএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()