পরিবেশমিরসরাইয়ে মহাসড়কের সড়কদ্বীপে ফুলগাছ কেটে সবজিখেত, ১১৩ স্থানে আবাদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে ৩২ কিলোমিটারের সড়ক বিভাজকে ১১৩ স্থানে জারুল, সোনালু, করবীসহ শত শত সৌন্দর্যবর্ধক গাছ কেটে বেগুন, শিম, লালশাক, মুলাশাকের মতো সবজি চাষ হচ্ছে; ব্যবস্থা নেওয়ার কথা বলছে সড়ক বিভাগ।
