শাকসবজিউৎপাদন খরচের ১০ গুণ বেশি দাম সবজির
এক কেজি পটল উৎপাদনে চাষির খরচ সাড়ে সাত টাকা। স্থানীয় পাইকারি বাজারে বিক্রি হয় ১৪-১৫ টাকায়। ঢাকার কারওয়ান বাজারে পাইকারিতে দাম পড়ে মানভেদে ৩৫-৪০ টাকা। আর খুচরা বাজারে সেই পটল কিনতে একজন ভোক্তাকে গুনতে হয় ৮০ টাকা পর্যন্ত। চাষি থেকে কয়েক হাত ঘুরতেই একই সবজির দাম বেড়ে হচ্ছে ১০ গুণ।












