সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

এবার টিকাটুলিতে কৃষকের বাজার, সাভার থেকে আসবে সবজি-ফল

বর্তমান বাজার ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের প্রভাবের কারণে কৃষকরা নিম্নমূল্যে পণ্য বিক্রি করেন। অথচ ভোক্তারা সেই পণ্য কয়েকগুণ বেশি দামে খুচরা বাজার থেকে কেনেন। কয়েক হাত ঘোরার ফলে অনেকটা সময়ও ব্যয় হয়।

শাকসবজি

বর্তমান বাজার ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের প্রভাবের কারণে কৃষকরা নিম্নমূল্যে পণ্য বিক্রি করেন। অথচ ভোক্তারা সেই পণ্য কয়েকগুণ বেশি দামে খুচরা বাজার থেকে কেনেন। কয়েক হাত ঘোরার ফলে অনেকটা সময়ও ব্যয় হয়।

এমন পরিস্থিতিতে পণ্যের সঠিক মূল্যপ্রাপ্তি নিশ্চিতে এবার রাজধানীর টিকাটুলিতে চালু হলো 'কৃষকের বাজার'। এটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯নং ওয়ার্ডে অবস্থিত।

শুক্রবার (৭ অক্টোবর) নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে এ বাজার চালু করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এলাকাবাসীর জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্যের যোগান দিতে প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাভারের তেুঁতলঝোড়া থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যাচাই করা ১০ জন কৃষক তাদের উৎপাদিত সবজি ও ফল এ বাজারে বিক্রি করবেন।

বাজারটি উদ্বোধন করেন আয়োজনের প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর রোকন উদ্দিন আহমেদ। ডব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমানের সঞ্চালনায় আয়োজনে বক্তৃতা করেন ডিএনসিসি অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয়, সাভার উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন ভূইয়া, পেদ্রো আন্দ্রেস গার্জন ডেলভো, ফুড সিস্টেম পলিসি ইকনোমিস্ট, ঢাকা ফুড সিস্টেম প্রজেক্ট, এফএও বাংলাদেশ, গাউস পিয়ারী, পরিচালক, ডাব্লিউবিবি ট্রাস্ট।

ডিএসসিসি ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর রোকন উদ্দিন আহমেদ বলেন, গত ৫০ বছরে দেশে খাদ্য উৎপাদন বাড়লেও নিরাপদ খাদ্য নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে রাসায়নিক মেশানো হয়। কৃষকের বাজারে সরাসরি কৃষক তার উৎপাদিত নিরাপদ খাদ্য ভোক্তার কাছে পৌঁছে দেবেন।

তিনি বলেন, এ কার্যক্রম আরও বিস্তৃত আকারে গ্রহণ করার মাধ্যমে এলাকাবাসীর নিরাপদ খাদ্যের চাহিদা পূরণ করা সম্ভব। বাজারটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব সহযোগিতা কাউন্সিলর কার্যালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হবে।

এনএইচ/এএএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()