এগ্রোবিজচড়া মজুরিতে ধান কাটতে পারছেন না কৃষকরা
মাঠে মাঠে এখন পাকা ধান। কিন্তু শ্রমিক সংকটে সময়মতো ধান কেটে ঘরে তুলতে পারছেন না ফেনীর পরশুরাম উপজেলার কৃষকরা। শ্রমিক মিললেও জনপ্রতি একদিনের মজুরি দিতে হচ্ছে ১২০০ থেকে ১২৫০ টাকা, সঙ্গে দুই বেলা খাবার। এতে খরচ পড়ছে প্রায় দেড় হাজার টাকার মতো।












