সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

আড়াই লাখ টাকার টমেটো চুরি, থানায় ছুটলেন কৃষক

বাজারে সবজির দামে আগুন। এর মধ্যেই আড়াই লাখ টাকার টমেটো চুরির অভিযোগ দায়ের করলেন এক নারী কৃষক। ভারতের কর্নাটকের হাসান জেলার গনি সোমানাহল্লি গ্রামে এই ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শাকসবজি

বাজারে সবজির দামে আগুন। এর মধ্যেই আড়াই লাখ টাকার টমেটো চুরির অভিযোগ দায়ের করলেন এক নারী কৃষক। ভারতের কর্নাটকের হাসান জেলার গনি সোমানাহল্লি গ্রামে এই ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ধরিনি নামের ওই কৃষকের অভিযোগ, গত মঙ্গলবার রাতে তার চাষের জমি থেকে ৫০ থেকে ৬০ ব্যাগ টমেটো চুরি হয়েছে। এ ঘটনায় তার আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে। এই ঘটনায় হালেবিদু পুলিশ স্টেশনে একটি মামলা করা হয়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা জমি থেকে টমেটো তোলার পরিকল্পনা করছিলেন। এগুলো ব্যাঙ্গালুরুর বাজারে বিক্রির ইচ্ছা ছিল তাদের। বিক্রি করতে পারলে কেজিপ্রতি ১২০ রুপি করে পেতেন। কিন্তু তার আগেই সবকিছু শেষ।

তিনি জানান, ঋণ করে তারা টমেটো চাষ করছিলেন। তাদের এবার ফলন ভালো হয়েছিল আর বাজারেও ভালো দাম পাওয়া যেত। চোর শুধু টমেটো চুরি করেই ক্ষান্ত হয়নি বাকি গাছগুলোও নষ্ট করে গেছে বলে জানান তিনি।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে সবজির দামে আগুন, ঝাঁঝ বেড়েছে কাঁচা মরিচের

এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের ধরা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

কয়েক দিন ধরেই শাকসব্জির দাম বেড়েছে। বিশেষ করে টমেটোর দামে কপালে ভাঁজ পড়েছে ক্রেতাদের। দেশের বিভিন্ন রাজ্যে কেজিপ্রতি টমেটো বিক্রি হচ্ছে ১০০-২০০ রুপি করে। ব্যাঙ্গালুরুতে টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০১ থেকে ১২১ রুপি।

এদিকে পশ্চিমবঙ্গেও শাক-সবজির দাম ঊর্ধ্বমুখী। পশ্চিমবঙ্গে বর্ষা আসতে না আসতেই কলকাতাসহ পার্শ্ববর্তী শহরাঞ্চলে খুচরা বাজারে শাক-সবজির দামে যেন আগুন লেগেছে। খুচরা বাজারে সবজি কিনতে গিয়ে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। পকেট খালি হলেও ভরছে না বাজারের ব্যাগ। সবজির যা দাম তাতে দিশেহারা ক্রেতারা।

বুধবার (৫ জুলাই) কলকাতাসহ পার্শ্ববর্তী শহরাঞ্চলে খুচরা সবজির বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ রুপি। তবে দু-তিন দিন আগে দাম আরও বেশি ছিল। তখন কাঁচা মরিচ কিনতে হয়েছে কেজিপ্রতি ৩৫০ থেকে ৪০০ রুপি।

আরও পড়ুন: স্কুলে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে নেদারল্যান্ডস

এছাড়া টমেটো প্রতি কেজি প্রায় ১৫০ রুপি করে কিনতে হচ্ছে। কাঁচা মরিচের পাশাপাশি আদার ঝাঁঝও কম নয়। আদার দাম প্রতি কেজি প্রায় ৩০০ রুপি, রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ রুপি, একটু ভালো পেঁয়াজের দাম প্রতি কেজি ৩০ রুপি। অপরদিকে ছোট সাইজের পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ রুপি প্রতি কেজি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
শাকসবজি

আলু নয়, ঢ্যাঁড়স দিয়েই বানিয়ে নিন মুচমুচে ফ্রাই

ফ্রাই মানেই অনেকের কাছে আলুর সোনালি, মুচমুচে টুকরোর কথা মনে আসে। কিন্তু রান্নার জগতে একটু ভিন্নতা আনলেই স্বাদে আসে নতুন চমক।

জাগো নিউজ ২৪১২ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()