ফলবোনা কাপড়ের আবরণ 'প্ল্যান্ট আর্মার': পরীক্ষায় স্ট্রবেরির ফলন তিন গুণের বেশি
স্ট্রবেরি গাছের ওপর বিছানো ত্রিমাত্রিক বোনা কাপড় পোকা আটকায়, কিন্তু আলো, বৃষ্টি ও বাতাস ঢুকতে দেয়; নর্থ ক্যারোলাইনার টানেল পরীক্ষায় ঢাকা গাছে ফলন হয়েছে খোলা গাছের সর্বোচ্চ ৩ দশমিক ৫৬ গুণ।
