পরিবেশরাসেলস ভাইপার মনে করে দুটি অজগরকে পিটিয়ে মারলো উৎসুক জনতা
চট্টগ্রামে রাসেলস ভাইপার মনে করে দুটি অজগর পিটিয়ে মেরেছে স্থানীয়রা। শুক্রবার (২১ জুন) রাতে উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটিপাড়া ও শনিবার (২২ জুন) দুপুরে বড়হাতিয়া এলাকায় এ ঘটনা দুটি ঘটে।
পরিবেশচট্টগ্রামে রাসেলস ভাইপার মনে করে দুটি অজগর পিটিয়ে মেরেছে স্থানীয়রা। শুক্রবার (২১ জুন) রাতে উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটিপাড়া ও শনিবার (২২ জুন) দুপুরে বড়হাতিয়া এলাকায় এ ঘটনা দুটি ঘটে।
পরিবেশচট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি আলোচনা হওয়ায় বিষধর সাপ রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক বেড়েছে। শুক্রবার (২১ জুন) বিকেল থেকে বিভিন্ন ফেসবুক আইডিতে মিরসরাইয়ের নাজিরপাড়া ও বারইয়ারহাট মেহেদী নগর এলাকায় এই সাপ দেখা গেছে বলে গুজব ছড়ানো হচ্ছে। যার কোনো সত্যতা পাওয়া যায়নি।
লাইভস্টককোরবানির বাজারের শুরু থেকে গরু মালিকরা বেশি দাম চাওয়ায় এবার অন্য বছরের তুলানায় কিছুটা ভিন্নতা দেখা গেছে পশু কেনার ক্ষেত্রে। চট্টগ্রামের মিরসরাইয়ে আগে বেশিরভাগ ঈদের ৫-৬ দিন আগে কেনা হলেও এবার গত দুদিনে বেশি পশু কিনেছেন ক্রেতা। বিশেষ করে শুক্রবার (১৪ জুন) থেকে পুরোদমে বেচাকেনা শুরু হয়েছে। শনি ও রোববার
লাইভস্টকচট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে মো. মহসিন (৩৭) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
লাইভস্টকচট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম পশুর বাজার বিবিরহাট। জেলা ছাড়িয়ে সারাদেশেই একসময় নামডাক ছিল এ বাজারের। দুই বছর আগেও দূরদূরান্ত থেকে মানুষ কোরবানির পশু কিনতে আসতেন এ হাটে। সারাদেশ থেকে আসতেন বিক্রেতারা। কিন্তু এবার সেই ঐতিহ্যবাহী বাজার 'মৃতপ্রায়'। ক্রেতা উপস্থিতি নেই বললেই চলে। এতে বিপাকে পড়েছেন উত্তরাঞ্
লাইভস্টকব্রাহমা জাতের ষাঁড়। ওজন আনুমানিক ৩০ মণ। কপালে চাঁদের মতো একটি দাগ থাকায় এর মালিক আদর করে নাম রেখেছেন 'কালা চাঁন'। ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা।
লাইভস্টকচট্টগ্রামের পশুর হাটগুলোতে বেচাকেনা শুরু হয়েছে আজ থেকে। তবে এখনো চিরচেনা সেই পরিবেশ তৈরি হয়নি। চট্টগ্রাম ও দেশের বিভিন্ন এলাকা থেকে বেপারীরা হাটে আসতে শুরু করলেও এখনো বিক্রি শুরু হয়নি। চলছে দেখা-দেখি আর মোবাইল ফোনে ছবি তোলা।
লাইভস্টক৪ বছরে ষাড় বাচ্চা 'কালা পাহাড়ের' ওজন এক হাজার কেজি। হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটির দাম হাঁকানো হয়েছে ৭ লাখ টাকা। এবারের কোরবানির ঈদের মৌসুমে মিরসরাইয়ে চমক হয়ে উঠেছে কালা পাহাড়।
লাইভস্টকওজন প্রায় ৯৫০ কেজি। ডিগবাজি দেয় বলে নাম রাখা হয়েছে 'জায়েদ খান'। লাল রঙের শাহিওয়াল জাতের জাহেদ খান নামের ষাঁড়টির দাম হাঁকানো হচ্ছে ১২ লাখ টাকা। ষাঁড়টির সঙ্গে একটি ছাগল ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিক। তবে দরকষাকষির মাধ্যমে দাম কমানোর সুযোগ রয়েছে। আরও রয়েছে চাঁদ রাতে ফ্রি হোম ডেলিভারি সুবিধা।
লাইভস্টকচট্টগ্রামে কোরবানির দুই পশুর হাটের লেনদেনকে ক্যাশলেস করার ব্যাপারে একসঙ্গে কাজ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বাংলাদেশ ব্যাংক।
পরিবেশচট্টগ্রামের কর্ণফুলীতে চশমাপরা হনুমানের দুইটি শাবক উদ্ধার করেছে পুলিশ। এসময় বিলুপ্তপ্রায় এসব প্রাণী পাচারে জড়িত বাস সুপারভাইজার রাসেল চৌধুরী ওরফে সজলকে (৪৫) গ্রেফতার করা হয়।
পরিবেশ২০১৯ ও ২০২০ সালে হাটহাজারী উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন ও তার স্ত্রী ফারজানা শারমীন মৌসুমী ব্যক্তিগত খরচে বিভিন্ন স্কুল ও সড়কের পাশে ৩০ হাজার বৃক্ষরোপণ করেন; যা সে সময় দেশজুড়ে প্রশংসিত হয়। পরে ২০২১ সালে এই দম্পতিকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত করা হলেও
পরিবেশচট্টগ্রামে ১৩৮টি বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে মহানগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকার বিসমিল্লাহ ফিশ অ্যান্ড বার্ডস সেন্টার থেকে ১১০টি এবং রেশমা অ্যাকুয়ারিয়াম অ্যান্ড বার্ডস সেন্টার থেকে ২৮টি কচ্ছপ উদ্ধার করা হয়।