পরিবেশচকরিয়া সুন্দরবনে ৫০ একরে ১ লাখ ২০ হাজার বাইনগাছ: টিকছে ভালো, বাধা চিংড়িঘেরের বাঁধ
কক্সবাজারের চকরিয়ায় প্রায় বিলীন হয়ে যাওয়া উপমহাদেশের প্রাচীন ম্যানগ্রোভ বন ফেরাতে বদরখালী চ্যানেল ও রামপুরা মৌজায় পরীক্ষামূলকভাবে লাগানো বাইনগাছ ভালো টিকছে; বিশেষজ্ঞরা বলছেন, চিংড়িঘেরের বাঁধে আটকে থাকা জোয়ার-ভাটার প্রবাহ ফেরানোসহ চারটি শর্ত পূরণ হলে বনের প্রাণবৈচিত্র্য ফিরতে পারে।
