ভিডিওব্যাংকার কামালউদ্দিনের বিশ্বাস ছাদকৃষি এখন নাগরিক দায়িত্ব | পর্ব ২০৩
নগরায়ণের গর্ভে চলে যাচ্ছে কৃষিজমি। সেখানে শোভা পাচ্ছে আবাসিক ভবন বা অন্য কোনো অবকাঠামো। সেই আবাসিক ভবনের ছাদে কৃষি আয়োজন করে হারিয়ে যাওয়া কৃষির কিছু অংশ ধরে রাখার উদ্যোগ নিচ্ছেন কেউ কেউ। তাদেরই একজন ঢাকার ডেমরার কামালউদ্দিন।
